স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব হারানোর পর বেকার ছিলেন প্রায় ৬ মাস। তারপর ডিয়েগো ম্যারাডোনা হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্ব নেয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। গত বৃহস্পতিবার আমিরাত লিগে আল ওয়াসলের কোচ হিসেবে অভিষেকও হয়ে গেছে ম্যারাডোনার। কিন্তু অভিষেকটা এই বিশ্বজয়ী সাবেক ফুটবলারের জন্য সুখকর হলো না। মৌসুমের উদ্বোধনী ম্যাচেই শেষ মুহূর্তের গোলে লিগ চ্যাম্পিয়ন আল জাজিরার কাছে ৪-৩ গোলে হেরে গেছে ম্যারাডোনার আল ওয়াসল। গত মে মাসের মাঝামাঝি ম্যারাডোনার সঙ্গে চুক্তির দিনও জাজিরার কাছে হেরেছিল ওয়াসল, তবে সেবার পরাজয়ের ব্যবধানটা ছিল ৪-০ গোলের। মৌসুমের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছিল ম্যারাডোনার শিষ্যরা।
চ্যাম্পিয়নরা শুরু থেকেই চেপে ধরেছিল ওয়াসলকে। শুরুর পারফরম্যান্সটা সাফল্যে রূপ দিয়ে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আল জাজিরা। কিন্তু ম্যারাডোনা কোচ হিসেবে আসায় দলভুক্ত হওয়া আর্জেন্টাইন মারিয়ানো দোন্দার দুর্দান্ত হ্যাটট্রিকে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ওয়াসল। এক পর্যায়ে তারা ম্যাচে ৩-৩ গোলে সমতাও ফিরিয়ে এনেছিল। সবাই যখন সমতায় ম্যাচ শেষ করার অপেক্ষায়, ওই সময়ে আল জাজিরা মেতে উঠে জয়ের উৎসবে! শেষ বাঁশির আগ মুহূর্তে ম্যারাডোনার দলকে স্তম্ভিত করে আল জাজিরাকে জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেয়ার।
দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পরও পরাজয়ের ম্যাচে সাইডলাইনে পুরনো সেই আবেগি ম্যারাডোনাকেই দেখা গেল। কখনো হাত তোলেন, আবার কখনো কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দোন্দার দ্বিতীয় গোলে তো কেঁদেই ফেলেন বিশ্বকাপ জয়ী সাবেক আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচে হারলেও দলের উজাড় করে দেয়া পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যারাডোনা। তিনি বলেছেন, ‘আমার ফুটবলাররা ভালো খেলেছে, তাদের ধন্যবাদ দিতে চাই। তারা মাঠে লড়াই করেছে এবং সবশেষে বলতে চাই আমি তাদের পারফরম্যান্সে খুশি।’ তবে দলের পরাজয়ে রেফারিকেও দোষারোপ করেছেন ম্যারাডোনা। আল জাজিরার পক্ষে তৃতীয় গোলটি দেয়ার সময় রিকার্ডো অলিভেরা অফ-সাইডে ছিলেন বলে দাবি করেন ম্যারাডোনা। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট ম্যারাডোনা বলেছেন, ‘আমরা একটি পেনাল্টি পেতে পারতাম, কিন্তু পেলাম না। অন্যদিকে তারা একটি গোল করলো যা পাওয়া উচিত ছিল না।’ এপি
Hi, this is a comment.
To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.
pagerank tool seo search engine optimization backlink service buying backlinks
Most powerful&cost effective SEO and website traffic service in world get up to 100’000 forum backlinks now!
Get great web traffic using superb backlink blast today. We can post your marketing message up to 100’000 forums around the web, get insane amount of backlinks and large targeted online web traffic in shortest time. Most affordable and most powerful service for web traffic and backlinks in the world!!!!
Your post will be published up to 100000 forums worldwide your website or blog will get instant traffic and massive increase in seo rankings just after few days or weeks so your site will get targeted long term traffic from search engines. Order now:
backlink service