
গানটা তাহলে এখনও পুরনো হয়নি। সাউন্ডবক্সে বিশ্বকাপের মার ঘুড়িয়ে … চললে এখনও দোলা দেয় গ্যালারিকে। এখনও ব্যাটসম্যানদের নাড়া দেয় মাঠে। গতকাল বিসিবি কাপে মিরপুরে সেই মার ঘুড়িয়ে … বদলে দিল যেন গোটা পরিবেশকে। রান নেই, রান নেই করে কপাল খুটতে থাকা জাতীয় দলের টপ ফোর ব্যাটসম্যানের কাছ থেকে চারটি হাফ সেঞ্চুরি এলো, ‘এ’ দলের সংগ্রামী ব্যাটসম্যান নাইম ইসলামের কাছ থেকে সেঞ্চুরি এলো, বোলার রুবেলের তিনটি উইকেট শিকার দেখা গেল। সব মিলিয়ে এদিন অনেক কিছুই ফিরে দেখল মিরপুরে, আর সব কিছুই প্রথম দেখল কোচ স্টুয়ার্ট ল। হোক না প্রতিপক্ষ মাহামুদুল্লাহ রিয়াদের ‘এ’ দল, তাদের বিপক্ষে জাতীয় দলের ৯ উইকেটে ৩১১ রান

কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ একজনের ওপর সব আলো ঠিকরে পড়বে। তিনি রাহুল দ্রাবিড়। ক্রিকেট দুনিয়ায় যার পরিচয় ‘দ্য ওয়াল’। তা কতটা স্মরণীয় হয়ে থাকবে দ্রাবিড়ের ওয়ানডে অবসর নেওয়া? এখনও পর্যন্ত যা ইঙ্গিত, শেষ হওয়া চারটি ওয়ানডেতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৪৬১ রান করা দ্রাবিড়। ওয়ানডে সিরিজের চার ম্যাচে করতে পেরেছেন ৫৫। আজ তিনি নিশ্চয় চাইবেন বড় একটা ইনিংস খেলে ভারতের জয়ে অবদান রাখতে। সেটা হলে ইংল্যান্ড থেকে মহেন্দ্র সিং ধোনির দল যে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবে। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের দৈন্যতা, একের পর এক পরাজয় এবং ক্রিকেটারদের চোট ভারতীয় বোর্ডকে বাধ্য করে