
ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনির মাঠে নামার নির্দেশ অমান্য করেননি বলে দাবি করছেন কার্লোস তেভেজ। খেলার দ্বিতীয়ার্ধে ম্যান সিটি কোচ তেভেজকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার নির্দেশ দেন। কিন্তু আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় মাঠে নামতে অস্বীকার করেন বলে অভিযোগ করেন মানচিনি। পরে তিনি বলেন, “আমি যদি আমার পথে হাঁটি, তাহলে তেভেজ আর আমার পাশে কখনোই থাকবেন না। আমার সঙ্গে তার পথ চলা এখানেই শেষ।” খেলায় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দলটি হার মানে ২-০ গোলে। কিন্তু বুধবার মানচিনির অভিযোগ উড়িয়ে দেন তেভেজ। এক বিবৃতিতে তিনি বলেন, “গা

গানটা তাহলে এখনও পুরনো হয়নি। সাউন্ডবক্সে বিশ্বকাপের মার ঘুড়িয়ে … চললে এখনও দোলা দেয় গ্যালারিকে। এখনও ব্যাটসম্যানদের নাড়া দেয় মাঠে। গতকাল বিসিবি কাপে মিরপুরে সেই মার ঘুড়িয়ে … বদলে দিল যেন গোটা পরিবেশকে। রান নেই, রান নেই করে কপাল খুটতে থাকা জাতীয় দলের টপ ফোর ব্যাটসম্যানের কাছ থেকে চারটি হাফ সেঞ্চুরি এলো, ‘এ’ দলের সংগ্রামী ব্যাটসম্যান নাইম ইসলামের কাছ থেকে সেঞ্চুরি এলো, বোলার রুবেলের তিনটি উইকেট শিকার দেখা গেল। সব মিলিয়ে এদিন অনেক কিছুই ফিরে দেখল মিরপুরে, আর সব কিছুই প্রথম দেখল কোচ স্টুয়ার্ট ল। হোক না প্রতিপক্ষ মাহামুদুল্লাহ রিয়াদের ‘এ’ দল, তাদের বিপক্ষে জাতীয় দলের ৯ উইকেটে ৩১১ রান

কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ একজনের ওপর সব আলো ঠিকরে পড়বে। তিনি রাহুল দ্রাবিড়। ক্রিকেট দুনিয়ায় যার পরিচয় ‘দ্য ওয়াল’। তা কতটা স্মরণীয় হয়ে থাকবে দ্রাবিড়ের ওয়ানডে অবসর নেওয়া? এখনও পর্যন্ত যা ইঙ্গিত, শেষ হওয়া চারটি ওয়ানডেতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৪৬১ রান করা দ্রাবিড়। ওয়ানডে সিরিজের চার ম্যাচে করতে পেরেছেন ৫৫। আজ তিনি নিশ্চয় চাইবেন বড় একটা ইনিংস খেলে ভারতের জয়ে অবদান রাখতে। সেটা হলে ইংল্যান্ড থেকে মহেন্দ্র সিং ধোনির দল যে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবে। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের দৈন্যতা, একের পর এক পরাজয় এবং ক্রিকেটারদের চোট ভারতীয় বোর্ডকে বাধ্য করে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব হারানোর পর বেকার ছিলেন প্রায় ৬ মাস। তারপর ডিয়েগো ম্যারাডোনা হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্ব নেয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। গত বৃহস্পতিবার আমিরাত লিগে আল ওয়াসলের কোচ হিসেবে অভিষেকও হয়ে গেছে ম্যারাডোনার। কিন্তু অভিষেকটা এই বিশ্বজয়ী সাবেক ফুটবলারের জন্য সুখকর হলো না। মৌসুমের উদ্বোধনী ম্যাচেই শেষ মুহূর্তের গোলে লিগ চ্যাম্পিয়ন আল জাজিরার কাছে ৪-৩ গোলে হেরে গেছে ম্যারাডোনার আল ওয়াসল। গত মে মাসের মাঝামাঝি ম্যারাডোনার সঙ্গে চুক্তির দিনও জাজিরার কাছে হেরেছিল ওয়াসল, তবে সেবার পরাজয়ের ব্যবধানটা ছিল ৪-০ গোলের। মৌসুমের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছিল ম্যারাডোনার শিষ্যরা।